সোমবার | ৯ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা ভোট চুরির ষড়যন্ত্র: হাসনাত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট হবে উৎসবের, কেন্দ্রে মোবাইল নিষিদ্ধ নির্বাচনে ভোট চুরির যে ষড়যন্ত্র এটা হলো সে ষড়যন্ত্রের একটি অংশ, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অবশ্যই প্রত্যাহার করতে হবে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দেবিদ্বার উপজেলার ভৈষেরকোট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, ভোটের দিন না কি মোবাইল নেওয়া যাবে না, চুরিতে ধরা পরবে তাই মোবাইল নিষেধ। জুলাইয়ে আমরা দেখেছি কয়েকটি মিডিয়া ছাড়া সবাই দিছে পরিবেশ শান্ত কিন্তু আমাদের মোজো-সিটিজেন সাংবাদিক যারা আছেন তারাই মেইন খবর মানুষের কাছে পৌঁছে দিয়েছে। স্বাধীন সংবাদ প্রচার করতে ভোট কেন্দ্রে মোবাইল ব্যবহার করতে দিতেই হবে। তারা প্রথমে বাদ দিয়েছে বিএনসিসিকে আর এখন বাদ দিচ্ছে মোবাইল জার্নালিস্টদের।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ