বলখ ও তিরমিজের মধ্যে যৌথ বৈজ্ঞানিক প্রচেষ্টার ফলে আবারও সমাজে দক্ষ, মেধাবী ও জ্ঞানী ব্যক্তিত্ব গড়ে উঠবে বলে জানিয়েছেন বলখের গভর্নর মাওলানা মুহাম্মদ ইউসুফ ওয়াফা।
বুধবার (৭ অক্টোবর) বাখতার সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়, উজবেকিস্তানের মুসলিমদের দপ্তরের প্রথম উপপ্রধান শায়খ হামিদ জান ইশমাত বেকভের নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
প্রতিনিধিদলটি আফগানিস্তানের বিজ্ঞান একাডেমির আমন্ত্রণে ‘সমকালীন ইসলামী বিজ্ঞানে ইমাম বুরহানুদ্দিন মারগিনানী (রহ.)-এর বৈজ্ঞানিক ঐতিহ্য ও মর্যাদা’ শীর্ষক আন্তর্জাতিক বৈজ্ঞানিক ও গবেষণামূলক সম্মেলনে অংশ নিতে কাবুলে এসেছিল। সম্মেলন শেষে তারা বলখ সফর করে।
বৈঠকে আফগানিস্তানের বিজ্ঞান একাডেমির অনুবাদ ও যাচাই বিভাগের প্রধান শায়খুল কুরআন আজিজুল্লাহ মাজহারি, উজবেকিস্তানের মুসলিমদের দপ্তরের প্রথম উপপ্রধান শায়খ হামিদ জান ইশমাত বেকভ, উজবেকিস্তানের কয়েকজন আলেম ও শিক্ষক, বলখের আলেম পরিষদ, আপিল আদালত, ফিকহি পরিষদ এবং দাওয়াত, হজ্ব ও ওয়াকফ বিষয়ক দপ্তরের কর্মকর্তারা ছাড়াও আরও অনেক জ্ঞানী ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।
সূত্র : বাখতার নিউজ এজেন্সি











