spot_img
spot_img

চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে মুত্তাকীর বৈঠক

আফগানিস্তান ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং কাবুল-বেইজিংয়ের মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে চীনের আফগানিস্তানবিষয়ক বিশেষ দূত ইউয়ে শিয়াওইয়ংয়ের সঙ্গে আলোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।

বুধবার (৭ অক্টোবর) আফগানিস্তানবিষয়ক অষ্টম মস্কো ফরম্যাটের পরামর্শ বৈঠকের ফাঁকে ইউয়ে শিয়াওইয়ংয়ের সঙ্গে বৈঠক করেন মুত্তাকী।

বৈঠকে আফগানিস্তান ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে দুই পক্ষ আলোচনা করে।

মস্কো ফরম্যাটের কাঠামোর মধ্যে আফগানিস্তান বিষয়ে চীনের গঠনমূলক ও ভারসাম্যপূর্ণ অবস্থানের জন্য চীনকে ধন্যবাদ জানান মুত্তাকী। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে।

অন্যদিকে ইউয়ে আফগানিস্তান ও চীনের সম্পর্ককে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি নিয়ে চীনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

আঞ্চলিক স্থিতিশীলতা, পারস্পরিক সহযোগিতা এবং আফগানিস্তানের অর্থনৈতিক ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থা জোরদারে যৌথ প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন তিনি।

সূত্র : পাজওয়াক আফগান নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ