গাজ্জা উপত্যকার হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শহীদের মরদেহ ও ১১ জন আহতকে আনা হয়েছে। এ নিয়ে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনে গাজ্জায় শহীদের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২৫০ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৭ অক্টোবর) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নিহত ৫ জনের মধ্যে ৪ জন নতুন করে শহীদ হয়েছেন। এছাড়া আগে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন শাহাদাতবরণ করেছেন।
২০২৫ সালের ১১ অক্টোবর যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে বুধবার পর্যন্ত গাজ্জায় শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৭ জনে। এ সময়ে আহত হয়েছেন ৫ হাজার ১৬১ জন। একই সময়ে উদ্ধারকারী দলগুলো ৮৩৬ শহীদের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসন শুরুর পর থেকে গাজ্জায় মোট শহীদের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ২৫০ জনে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ২৭৮ জনে দাঁড়িয়েছে।
সূত্র : গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়, সাফা নিউজ এজেন্সি











