spot_img
spot_img

পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বৈঠকে বসছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক

পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে বৈঠকে বসছে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক। তিন দেশের মধ্যে সামরিক ও কৌশলগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলোর বরাতে রয়টার্স জানায়, বৈঠকে অংশ নিতে সৌদি আরব ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তান সফর করবেন। শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে গত আগস্টে মক্কায় তিন দেশের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের লক্ষ্যে চুক্তিটি করা হয়।

তিন দেশের সামরিক ও কৌশলগত গুরুত্ব আন্তর্জাতিক অঙ্গনে উল্লেখযোগ্য। ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে তুরস্কের সামরিক বাহিনী অন্যতম বৃহৎ। সৌদি আরব ইসলামের পবিত্র দুই স্থানের দেশ এবং বিশ্বের অন্যতম প্রধান তেল রপ্তানিকারক। অন্যদিকে পাকিস্তান একমাত্র পারমাণবিক অস্ত্রধারী মুসলিম রাষ্ট্র।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img

সর্বশেষ