spot_img

আফগান ভূখণ্ডে আগ্রাসন হলে জিহাদ বাধ্যতামূলক: আব্দুল্লাহ মোক্তার

আফগানিস্তানের খোস্ত প্রদেশের গভর্নর আব্দুল্লাহ মোক্তা বলেছেন, ইমারাতে ইসলামিয়া দোহা চুক্তি সম্পূর্ণভাবে মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। আফগানিস্তানের মাটি কোনো অন্য দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। তবে যারা আফগান মাটিতে আগ্রাসন করবে, তাদের বিরুদ্ধে প্রতিরক্ষায় জিহাদ বাধ্যতামূলক।

খোস্ত প্রদেশের একটি ধর্মীয় বিদ্যালয়ের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মোক্তার জনগণ এবং ইমারাতে ইসলামিয়ার সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দোহা চুক্তি এবং কাবুলের ধর্মীয় আলেমদের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং অন্য কোনো দেশে জিহাদে অংশ নেওয়া থেকে বিরত থাকুন।

তিনি বলেন, “আমরা মুজাহিদদের বলি- দেখুন, আমরা একটি চুক্তিতে স্বাক্ষর করেছি। আমাদের নিজেদের দেশ ছাড়া অন্য কোথাও জিহাদের উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে যাওয়া যাবে না। তাই আপনাদের অবশ্যই এই চুক্তির প্রতি আনুগত্য থাকতে হবে, এখানে ধৈর্য ধরতে হবে এবং সহিষ্ণুতা প্রদর্শন করতে হবে।”

তিনি আরও বলেন, নিরপরাধ মানুষকে হত্যা রোধ করতে হত্যাকারীদের বিরুদ্ধে শারিয়াহ অনুযায়ী শাস্তি কার্যকর করা হবে।

অন্যদিকে, আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান শাহাবউদ্দিন দেলাওয়ারও অনুষ্ঠানে বক্তব্য দেন। তিনি বলেন, আফগানিস্তানের অনেক শত্রু রয়েছে যারা নানা ষড়যন্ত্র করছে। তবে জনগণের সেবা, অঙ্গীকার এবং ঐক্য বজায় রেখে এসব ষড়যন্ত্র রোধ করা সম্ভব।

দেলাওয়ার বলেন, “ইসলামী ব্যবস্থাকে শক্তিশালী করতে শত্রুর প্রচারের প্রভাবে পড়বেন না; আফগানিস্তানের অনেক শত্রু রয়েছে।”

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ