রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বাচ্চা ছেলেদের বেসামাল কথা বিরক্তিকর : মির্জা আব্বাস

ঢাকা ৮ আসনের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। প্রচারণায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী ১১ দলীয় ঐক্যজোট মনোনীত নাসীরুদ্দীন পাটওয়ারীর দিকে ইঙ্গিত করে তিনি বলেন, কিছু তরুণ প্রার্থীর কথাবার্তা বেসামাল ও বিরক্তিকর। পাশাপাশি তিনি দাবি করেন, তাদের কেউ কেউ ভোট চাইছে না, শুধু তার বিরুদ্ধে অনর্গল কথা বলছে।

মির্জা আব্বাস বলেন, “বাচ্চা ছেলেগুলো বেসামাল কথাবার্তা বলছে, যেটা আসলে খুবই বিরক্তিকর। এখন ওরা চাচ্ছে ওদের কাছ থেকে আমরা শিখি। কিন্তু আমরা সেটা চাই না।”

আজ (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খিলগাঁও এলাকায় প্রচারণার সময় মির্জা আব্বাস বলেন, “এখানে আমার বাড়ি, সবকিছুই এখানে। যারা জনগণের উন্নয়ন দেখতে চায় না তারা আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণ করতে গিয়ে জনগণের ওপর অবিচার করছে। এখানে বিগত দিনে আওয়ামী লীগ একেবারে সব দিক থেকে ধ্বংস করে দিয়েছে।”

তিনি আরও বলেন, “কিছু কিছু প্রার্থীর মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নেই। তারা ভোটও চায় না। শুধু আমার বিরুদ্ধে অনর্গল কথা বলছে।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ