শুক্রবার | ৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ঘানুশীর সাজা ২০ বছরে উন্নীত করলো তিউনিসিয়ার আদালত; আন-নাহদার নিন্দা

তথাকথিত রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র মামলায় তিউনিসিয়ার সাবেক স্পিকার ও প্রভাবশালী ইসলামপন্থী রাজনৈতিক দল আন-নাহদা পার্টির প্রধান রশিদ আল ঘানুশীর সাজা বাড়িয়ে ২০ বছরে উন্নীত করলো দেশটির আদালত।

বুধবার (৪ ফেব্রুয়ারি) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, তথাকথিত রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র মামলায় আন-নাহদা পার্টির প্রধান রশিদ আল ঘানুশীর সাজা বাড়িয়েছে তিউনিসিয়ার আদালত।

আপিলের জেরে ১৪ বছরের কারাদণ্ডাদেশ বাড়িয়ে ২০ বছরে উন্নীত করায় এর তীব্র নিন্দা জানিয়েছে দেশটির ঐতিহ্যবাহী ইসলামপন্থী দলটি।

দলটি একে সুস্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অন্যায় বিচার বলে আদালতের সমালোচনা করে এবং রশিদ ঘানুশী সহ বন্দী সকল নেতা-কর্মীর মুক্তির দাবী জানায়। স্বৈরাচারী সরকার ও আদালত যাদের আসামী সাব্যস্ত করেছে সকলকে নির্দোষ বলে জোর দেয়।

ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে প্রকাশিত বিবৃতিতে দলটির পক্ষ থেকে বলা হয়, “এই রায়গুলো আবারও সব সীমা অতিক্রম করেছে। কর্তৃপক্ষ ন্যায্য বিচারের মানদণ্ড উপেক্ষা করেছে এবং প্রতিপক্ষের যুক্তিগুলো আমলে নেয়নি। তদন্ত থেকে শুরু করে রায় ঘোষণার পুরো প্রক্রিয়াজুড়েই বিচারিক কারসাজি হয়েছে। আসামিদের অধিকার, বিচারিক সততা ও ন্যায়বিচারের ন্যূনতম নিশ্চয়তাও নিশ্চিত করা হয়নি।”

তিউনিসিয়ান নিউজ এজেন্সি একটি বিচারিক সূত্রের বরাতে জানায়, সোমবার গভীর রাতে দেশটির আপিল আদালত আন-নাহদার নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা তথাকথিত রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র
মামলার দ্বিতীয় ধাপে ৩ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত কারাদণ্ড ঘোষণা করে। ঘানুশীর সাজা বাড়িয়ে ২০ বছর করা হয়।

এছাড়া তার ছেলে মুয়াজ ঘানুশী, জামাতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী রাফিক আব্দুস সালাম, ক্ষমতা দখলকারী স্বৈরাচারী প্রেসিডেন্ট কায়েস সাঈদ–এর সাবেক উপদেষ্টা নাদিয়া আকাশা সহ আন-নাহদার অসংখ্য নেতাকর্মীকে তাদের অনুপস্থিতিতে প্রত্যেককে ৩৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধেও অতিরিক্ত কারাদণ্ড ঘোষণা করা হয়।

সংবাদমাধ্যমের তথ্যমতে, আন-নাহদার নেতা-কর্মীদের বিরুদ্ধে আনিত তথাকথিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে, ‘সন্ত্রাসী অপরাধ সংশ্লিষ্ট সংগঠন ও গোষ্ঠী গঠন’, ‘যেকোনো উপায়ে কাউকে হত্যায় উসকানি দেওয়া’, ‘রাষ্ট্র কাঠামো পরিবর্তনের লক্ষ্যে গোপন প্রস্তুতি ও প্রচেষ্টা’ যা তিউনিসিয়ায় এবং একটি বিদেশি রাষ্ট্রের ভূখণ্ডে সংঘটিত হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ