নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি। ৪২ হাজার ৬৫১টা কেন্দ্রে একযোগে ভোট হচ্ছে।
নিরাপত্তা নিশ্ছিদ্র করতে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রয়েছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।











