বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দুপুর ২টা পর্যন্ত ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে; ইসি সচিব

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোট কাস্টিং হয়েছে ৪৭.৯১ শতাংশ। একই সঙ্গে তিনি বলেছেন, জামায়াতের অভিযোগসহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগ প্রমাণিত হলে রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন।

ইসি সচিব বলেন, “দুপুর ২টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট কাস্টিং হয়েছে ৪৭.৯১ শতাংশ।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।

জামায়াতের দাবি প্রসঙ্গে ইসি সচিব বলেন, “ভোট বন্ধের সুযোগ আছে কিনা? হতে পারে। অভিযোগ আছে। সেটা প্রমাণিত হলে… কারণ আমরা তো এখানে, তথ্য না নিয়ে বলতে পারব না। আগাম বলা উচিত না। আগাম বললে মানুষ বিভ্রান্ত হবেন। সেজন্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, সে অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতিতে সমস্যা নেই।”

তিনি আরও বলেন, কেন্দ্রগুলো থেকে জানানো হয়েছিল দুপুর পর্যন্ত ভোটের ফ্লো কম ছিল। শেষ পর্যন্ত কত শতাংশ ভোট হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে শতাংশ শেষ পর্যন্ত কাস্ট হবে, ওইটাই আশা করছি।”

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ