বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট: তারেক রহমান

ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশের পাশাপাশি নিজের দলের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা কনফিডেন্ট।’ আমার কাছে মনে হয়েছে যে ভোটার উপস্থিতি ঢাকা শহরে যতটুকু দেখেছি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। মানুষ উৎসাহ নিয়ে ভোট প্রয়োগ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএপি চেয়ারম্যানের কার্যালয়ে এসে সাংবাদিকদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা তুলে ধরেন তিনি।

তিনি বলেন, গত দুদিনে যেভাবে দেখেছি ভোট দেওয়ার জন্য মানুষ লঞ্চ, স্টিমার, ট্রেন ও বাসে করে বিভিন্ন উৎসাহ নিয়ে গ্রামে ফিরে গেছেন, আমরা প্রত্যাশা করি যে ইনশাআল্লাহ আজ সেই প্রত্যাশা নিশ্চয়ই থাকবে।

তারেক রহমান বলেন, এদিন শুধু আমাদের আন্দোলনের সফলতা না, ১৭ বছর ধরে বাংলাদেশের কোটি কোটি মানুষ কোটি কোটি ভোটারই ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। আমি মনে করি যে এটা সমগ্র বাংলাদেশে প্রায় ১৩ কোটি ভোটারের জন্য স্মরণীয় দিন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ