বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয় : জামায়াত আমির

রাজধানীতে জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্রিফিংয়ে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখলের অভিযোগ উঠলেও সেনাবাহিনী দ্রুত পদক্ষেপ নিয়ে সেসব কেন্দ্র দখলমুক্ত করেছে। তিনি মনে করেন, এই দায়িত্ব অব্যাহত থাকলে দেশ একটি ভালো নির্বাচন উপহার পাবে।

ডা. শফিক বলেন, “বিএনপি দলীয় সমর্থকরা বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করেছে। সেসব জায়গায় অল্প সময়ের মধ্যেই সেনাবাহিনী সেসব কেন্দ্র দখলমুক্ত করেছে। দেশজুড়ে সেনাবাহিনীর ভূমিকা প্রশংসনীয়। সেনাবাহিনী এই দায়িত্ব অব্যাহত রাখলে দেশ একটা ভালো নির্বাচন উপহার পাবে।”

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর জামায়াতের প্রধান নির্বাচনী কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, তিনি দেশের মানুষের ওপর আস্থা রাখেন এবং দেশের মানুষ নিশ্চয় তাদের পছন্দকে গুরুত্ব দেবেন। তিনি জানান, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক এবং আশা করেন ভালো সংখ্যক ভোটার এই নির্বাচনে অংশ নেবেন। দিনশেষে ভালো নির্বাচনের প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচন ভালো পথে হাঁটছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ