বৃহস্পতিবার | ১২ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

মির্জা আব্বাসের কেন্দ্রে জিতে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী!

ঢাকা-৮ নির্বাচনী এলাকার শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা কলেজ (মহিলা ভোটার কেন্দ্র-২) কেন্দ্রে বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে ৫২৩ ভোট পেয়ে ওই কেন্দ্রে জয়লাভ করেছেন।

প্রাপ্ত ফলাফলে নাসীরুদ্দীন পাটওয়ারীর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫১৬ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কেন্দ্রে মাত্র ৭ ভোটের ব্যবধানে জয়-পরাজয় নির্ধারিত হয়েছে।

কেন্দ্রটির অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কেফায়েত উল্লা হাতপাখা প্রতীকে পেয়েছেন ১১ ভোট। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ত্রিদ্বীপ কুমার সাহা কাস্তে প্রতীকে এবং গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম ট্রাক প্রতীকে উভয়েই সমান ৭টি করে ভোট পেয়েছেন।

এ ছাড়া বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম সরওয়ার মোমবাতি প্রতীকে এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জুবের আলম খান লাঙ্গল প্রতীকে প্রত্যেকে ৫টি করে ভোট লাভ করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ