ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ১২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিপুল ভোটে এগিয়ে রয়েছেন। এসব কেন্দ্রের গণনায় তিনি পেয়েছেন ১৫ হাজার ৩৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৪৯৮ ভোট।
সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ১২টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া যায়। ওই ফলাফলে ধানের শীষ প্রতীকে তারেক রহমান ১৫ হাজার ৩৭৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৭ হাজার ৪৯৮ ভোট।











