শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৩৩ কেন্দ্রের ফল; ৯ হাজার ৩৮২ ভোটে এগিয়ে রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সরাইল উপজেলার ৩৩টি ভোটকেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে পাওয়া সর্বশেষ তথ্যানুযায়ী, ওই ৩৩ কেন্দ্রে রুমিন ফারহানা পেয়েছেন ৩১ হাজার ৭১৩ ভোট। অন্যদিকে জুনায়েদ আল হাবিব পেয়েছেন ২২ হাজার ৩৩১ ভোট। এতে রুমিন ফারহানা ৯ হাজার ৩৮২ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬৫ হাজার ২৪৫ জন এবং নারী ভোটার ২ লাখ ৩৪ হাজার ২০১ জন। আসনটিতে মোট ভোটকেন্দ্র ১৫১টি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ