মাদারীপুর-১ (শিবচর) আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পোস্টাল ব্যালটের ভোটেই ফল নির্ধারিত হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস ও ১১ দলীয় সমর্থিত প্রার্থী সাইদ উদ্দিন আহমাদ হানজালা মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারকে পরাজিত করে বিজয়ী হয়েছেন।
১০২টি কেন্দ্রের গণনায় নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪,২৯১ ভোট। অন্যদিকে রিকশা প্রতীকে হানজালা পেয়েছেন ৬৩,৫১১ ভোট। তবে পোস্টাল ব্যালটে হানজালা পান ১,৩৯৮ ভোট, আর নাদিরা আক্তার পান ২৩৩ ভোট। ফলে মোট হিসাবে হানজালা পান ৬৪,৯০৯ ভোট এবং নাদিরা আক্তার পান ৬৪,৫২৪ ভোট। মাত্র ৩৮৫ ভোট কম পাওয়ায় নাদিরা আক্তার পরাজিত হন।
এ আসনে তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামাল জামান মোল্লা, তিনি পেয়েছেন ৩৬,৫৬৪ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশর আকরাম হোসেন পেয়েছেন ৬,২০৫ ভোট, রাজিব মোল্লা পেয়েছেন ৩,০২৬ ভোট, সাজ্জাদ হোসেন সিদ্দিকী পেয়েছেন ৩,০৫৯ ভোট, ইমরান হাসান পেয়েছেন ২৪৭ ভোট, আব্দুল আলী পেয়েছেন ২০৮ ভোট, জহিরুল ইসলাম মিন্টু পেয়েছেন ১৮০ ভোট এবং হাফিজুর রহমান পেয়েছেন ৬৯ ভোট।
বিজয়ের পর হানজালা বলেন, “আমার এ বিজয় সত্যের বিজয়। কোনো অন্যায়ের সঙ্গে মাথানত করবো না। যতদিন আছি, ইনসাফ ও ন্যায্যতার জন্য লড়ে যাবো।”
আসনটিতে বিএনপি, জাতীয় পার্টি, বিএনপির দুই বিদ্রোহীসহ মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৫৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।











