বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে আমার বাংলাদেশ পার্টির প্রার্থী আসাদুজ্জামান ভুঁইয়া (ব্যারিস্টার ফুয়াদ) পরাজিত হয়েছেন। তিনি বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদীনের কাছে হেরেছেন।
বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা ১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে এ ঘোষণা দেন। ঘোষিত ফল অনুযায়ী, বিএনপির প্রার্থী জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। ঈগল প্রতীকে ব্যারিস্টার ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট। ফলে ভোটের ব্যবধান দাঁড়ায় ২০ হাজার ৯৮২।
এ আসনে মোট ভোটার ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন।











