শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

জামায়াতের উত্থানের পেছনে আ’লীগ দায়ী: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামীর উত্থানের পেছনে আওয়ামী লীগ দায়ী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনেই তিনি এসব কথা বলেছেন।

মির্জা ফখরুল বলেন, জামায়াতে ইসলামীর উত্থান হয়েছে দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট শাসনের ফলে। এটা পলিটিক্যাল সায়েন্সের অংশ। যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন বাধা দেওয়া হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে। সেটাই হয়েছে। আজকে জামায়াতে ইসলামীর যে উত্থান হয়েছে, তা আওয়ামী লীগের কারণে।

তিনি বলেণ, আওয়ামী লীগের দমন-পীড়নমূলক শাসন, বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদের নির্বাচন করতে না দেওয়া’র ফলে এগুলো হয়েছে। তবে জনগণ তাদেরকে (জামায়াতে ইসলামীকে) ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে। বিএনপি তো দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েই গেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ