শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইনসাফ প্রতিষ্ঠা ও এলাকার উন্নয়নে কাজ করতে চাই: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘জয় পেয়েছি। এখন ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই, শত্রুর সঙ্গেও তাই। এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করতে চাই।’

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ফলাফল ঘোষণার পর গণমাধ্যমের সঙ্গে এ কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এই নির্বাচন ছিল হাসনাত আবদুল্লাহ বনাম বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ইন্ডিয়া প্লাস লুটারা ব্যবসায়ী প্লাস চাঁদাবাজ প্লাস মাদক সম্রাট প্লাস মাটিখোর প্লাস প্লাস ডট ডট ডট। তো আমি হাসনাত আবদুল্লাহ। আমার সঙ্গে জনতা ছিল। দিন শেষে জনতার আস্থাই এখানে বিজয়ী হয়েছে।’

কুমিল্লা–৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হাসনাত আবদুল্লাহ। বেসরকারি ফলাফলে দেখা গেছে, ১১৬টি কেন্দ্রের সব কটিতেই তিনি প্রতিদ্বন্দ্বীদের চেয়ে বেশি ভোট পেয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ