শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

হতাশ হবেন না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী নিজের সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি), তিনি নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম পেজে কুরআনের আয়াত সম্বলিত একটি পোস্টে এই আহ্বান জানান।  তিনি লিখেন, “হতাশ বা দুঃখ করবেন না। নিশ্চয়ই আল্লাহ আমাদের সঙ্গে আছেন।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপি মনোনীত ১১ দলীয় জোটের হয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটযুদ্ধে অংশ নেন। একই আসনে বিএনপি এর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রার্থী থাকায় নানা কারণেই আলোচনা তৈরি হয়। নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন মির্জা আব্বাস।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ