শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সিরিয়দের টেকসই প্রত্যাবর্তন চায় আহমদ শার’আর সরকার

সিরিয়দের টেকসই স্বদেশ প্রত্যাবর্তন চায় আহমদ শার’আর সরকার।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আস’আদ শাইবানী একথা জানান।

মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের ফাঁকে এক বৈঠকে তিনি বলেন, “সিরীয়দের স্বদেশ প্রত্যাবর্তন টেকসই হতে হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার করা মানে কেবল দরজা খুলে দেওয়া, পুনর্গঠন প্রক্রিয়ার সমাপ্তি নয়।”

তিনি আরো বলেন, “সিরিয়ায় এখনো অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের শিবির রয়েছে। এখনো বিপুল সংখ্যক সিরীয় শরণার্থী দেশের বাইরে অবস্থান করছেন। এখনো বহু শহর ও গ্রাম ধ্বংসস্তূপ অবস্থায় রয়েছে।”

এছাড়াও বলেন, “জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে ১২ লাখ সিরীয় দেশে ফিরেছেন। তবে দামেস্ক সরকারের হিসাব অনুযায়ী এই সংখ্যা আরো বেশি।”

তিনি যোগ করেন, “আমরা সরকার হিসেবে বিশৃঙ্খল বা আবেগপ্রসূত প্রত্যাবর্তন চাই না। আবার কাউকে এও বলতে পারি না যে, ‘এখন ফিরে এসো না’। বরং যে কোনো সিরীয় নাগরিকের যেকোনো সময় দেশে ফেরার অধিকার রয়েছে। তবে আমরা চাই এই প্রত্যাবর্তন হোক টেকসই এবং দেশের জন্য উপকারী। যেনো ফিরে আসা মানুষেরা সিরিয়া পুনর্গঠনে অবদান রাখতে পারেন।”

তার সরকার সিরিয়াকে পুনরায় বিশ্বমঞ্চে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। সিরিয়া বিশ্বের সবার সাথে একসঙ্গে কাজ করতে চায় বলেও জানান।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ