শনিবার | ১৪ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

সোমবার শপথ নেবে নতুন সরকার

আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। একই দিন সন্ধ্যায় বঙ্গভবন এ নতুন মন্ত্রিসভা শপথ নেবে। মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, সকালবেলায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার। এরপর বিকেলে রাষ্ট্রপতির আমন্ত্রণে নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে উপস্থিত হবেন। সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, শপথ অনুষ্ঠান দুটোই সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। সংসদ সদস্যদের শপথের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিএনপি জোটের বড় জয়ের পর নতুন মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। বিশেষ করে তারেক রহমানের নেতৃত্বে গঠিতব্য মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি কতজন নতুন মুখ ও তরুণ প্রতিনিধি থাকছেন, সে দিকেই নজর রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ