রবিবার | ১৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় ৮ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজ্জায় হামলা চালিয়ে ৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রোববার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরে ইসরাইলি হামলায় চারজন নিহত হয়েছেন। গাজ্জায় ইসরাইলি সেনাদের অবস্থানের তথাকথিত হলুদ রেখার ওপারে এই হামলা চালানো হয়।

আল-শিফা হাসপাতালের একটি সূত্র জানায়, উত্তর গাজ্জার আল-ফালুজা এলাকায় বাস্তুচ্যুতদের ব্যবহৃত একটি তাঁবুতে ইসরাইলি বাহিনী হামলা চালায়। এতে আরো চারজন ফিলিস্তিনি নিহত হন।

ইসরাইলি কর্তৃপক্ষের তরফ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

গাজ্জা কর্তৃপক্ষ জানায়, ১০ অক্টোবর চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল ১ হাজার ৫০০ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এরপর থেকে এ পর্যন্ত কমপক্ষে ৫৯১ জন নিহত এবং ১ হাজার ৫৯০ জন আহত হয়েছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ