রবিবার | ১৫ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ভোট জালিয়াতির অভিযোগে ৩২ আসনের ফল নিয়ে আইনি লড়াই করবে ১১ দলীয় নির্বাচনী ঐক্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল প্রকাশের ক্ষেত্রে ‘জালিয়াতি’ করে অন্তত ৩২টি আসনে ১১ দল সমর্থিত প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন নির্বাচনী ঐক্য।

অভিযোগের পরিপ্রেক্ষিতে ইসি বলেছে, নির্বাচিতদের গেজেট প্রকাশ হওয়ায় এখন তাদের করার কিছু নেই। তবে আইনের দরজা খোলা আছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় জোটের লিয়াঁজো কমিটির প্রধান এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ইসি অভিযোগ আমলে না নেওয়ায় তাদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। এ জন্য আইনি প্রক্রিয়ায় যাবেন তারা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রতিনিধিরা।

বৈঠক শেষে আযাদ বলেন, ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগণনা, ফলাফল প্রকাশের ত্রুটির বিষয়ে আমরা কথা বলেছি। পার্টিকুলারলি ৩২টি আসন চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে পরিকল্পিতভাবে স্বল্প ভোটের ব্যবধানে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ