বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

প্রধানমন্ত্রী হয়েই বাবা-মায়ের কবর জিয়ারত করলেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে তিনি বাবা-মার কবর জিয়ারত করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতেই পরিবারের সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে যান প্রধানমন্ত্রী। সেখানে বাবা-মায়ের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

জিয়ারতের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রধানমন্ত্রীর ছোট ভাই আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শামিলা রহমান। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী।

এর আগে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ