সোমালিল্যান্ডকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের স্বীকৃতি কারো উপকারে আসবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
তিনি বলেন, “আমি আবারও বলতে চাই যে সোমালিল্যান্ডকে দখলদার ইসরাইলের স্বীকৃতি সোমালিল্যান্ড কিংবা আফ্রিকান হর্নের কারোরই উপকারে আসবে না।”
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) আদ্দিস আবাবায়ায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আফ্রিকান হর্নকে বিদেশী শক্তির যুদ্ধক্ষেত্র না বানানোর আহবান জানিয়ে তিনি আরো বলেন, এই অঞ্চলের দেশগুলোর উচিত এই অঞ্চলের সমস্যার সমাধান তৈরি করা এবং আঙ্কারার বিশ্বাস, তাদের সেই সামর্থ রয়েছে।
তুরস্ক এবং ইথিওপিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর দিয়ে তিনি বলেন, এটি গর্বের বিষয় যে দুই শতাধিক তুর্কি কোম্পানি যাদের বিনিয়োগের পরিমাণ ২.৫ বিলিয়ন ডলার, ইথিওপিয়ায় প্রায় ২০ হাজার লোকের কর্মসংস্থানে সহায়তা করছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর











