কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফটকের সামনে জাতীয় পতাকা ও শেখ মুজিবুর রহমানের ছবি টানিয়ে স্লোগান দিয়েছে যুব মহিলা লীগের কয়েকজন নেত্রী।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এম বি কানিজসহ ১০-১২ জন ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির সামনে যায়।
২০০২ সাল থেকে এই ভবনটি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। প্রথমে এটি ভাড়া নেওয়া হয়। পরে ২০০৯ সালে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় এলে ভবনটি দলের নামে কেনা হয়।











