spot_img

আমেরিকা-ইসরাইলের সামরিক ঘাঁটি ও স্থাপনায় হামলা করা বৈধ : জাতিসংঘকে জানাল ইরান

অঞ্চলে থাকা আমেরিকা ও ইসরাইলের সব সামরিক ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে জাতিসংঘকে জানিয়েছে ইরান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এ বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের মহাসচিব এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি।

চিঠিতে ইরান বলেছে, তাদের বিরুদ্ধে চালানো আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ না হওয়া পর্যন্ত তেহরান দৃঢ়ভাবে এবং বিলম্ব না করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ অব্যাহত রাখবে। ইরানের দাবি, আমেরিকা ও ইসরাইলের চালানো বিমান হামলা জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর দফার স্পষ্ট লঙ্ঘন এবং এটি ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সরাসরি সশস্ত্র আগ্রাসন।

এর জবাবে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নিজেদের সহজাত ও বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে বলেও উল্লেখ করেছে তেহরান। ইরান বলেছে, এই আগ্রাসন মোকাবিলা এবং শত্রুতামূলক পদক্ষেপ প্রতিহত করতে দেশটির সশস্ত্র বাহিনী সব প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতা ও উপায় ব্যবহার করবে।

চিঠিতে আরও বলা হয়, আত্মরক্ষার অধিকার প্রয়োগের অংশ হিসেবে অঞ্চলে থাকা শত্রুপক্ষের সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদ বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে। একই সঙ্গে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ অবস্থান বহাল থাকবে বলেও স্পষ্ট বার্তা দিয়েছে ইরান।

সূত্র : আইআরআইবি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ