spot_img

লেবাননের ৫০ গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ইসরাইলের

আসন্ন হামলার সতর্কবার্তা জানিয়ে লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরাইল। দেশটি চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা জায়গায় সরে যেতে বলেছে।

সোমবার (২ মার্চ) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ওই সতর্কবার্তায় বলা হয়েছে, আপনাদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে ঘরবাড়ি ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে চলে যান।

এতে আরো বলা হয়, কেউ যদি হিজবুল্লাহর সদস্যদের কাছাকাছি বা তাদের স্থাপনা বা সামরিক সরঞ্জামের কাছাকাছি অবস্থান করেন, তাহলে তারা নিজের জীবন ঝুঁকিতে ফেলছে।

এর আগে রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন অংশে সোমবার ব্যাপক হামলা চালায় ইসরাইলি বাহিনী। ইসরাইলের পক্ষ থেকে বলা হয়েছে, হিজবুল্লাহর প্রজেক্টাইল ফায়ারের জবাবে ইসরাইলি ফোর্স সন্ত্রাসী সংগঠনটির স্থাপনা লক্ষ্য করে লেবাননজুড়ে হামলা শুরু করেছে।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, লেবাননজুড়ে হামলা শুরু করেছে ইসরাইল। প্রথমে বৈরুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, ইসরাইলের হামলা দায়িত্বজ্ঞানহীন এবং সন্দেহজনক। হিজবুল্লাহর নাম উল্লেখ না করে সালাম বলেন, তার সরকার দুর্বৃত্তদের থামাতে এবং লেবাননের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ