spot_img

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা হলেন ব্যারিস্টার আরমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (আরমান)।

সোমবার (২ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারিস্টার আরমানের মিডিয়া সেল এক বার্তায় এ তথ্য জানায়।

পোস্টে জানানো হয়েছে, নবনিযুক্ত উপদেষ্টা এখন থেকে দলের আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্রসংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার দলীয় আমিরের উপদেষ্টা হিসেবে নতুন এই দায়িত্ব পাওয়া ব্যারিস্টার আরমান সামাজিক মাধ্যমে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন ও শুভকামনার মধ্য দিয়ে প্রশংসিত হচ্ছেন।

ব্যারিস্টার আরমানও দলীয় আমিরের পক্ষ থেকে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ