spot_img
spot_img

পাকিস্তানের সামরিক শাসন আমেরিকা-ইসরাইলের সেবা করছে: মুফতী সালমান নদভী

ভারতের প্রখ্যাত ইসলামিক স্কলার মুফতী সালমান আহমদ নদভী পাকিস্তানের সামরিক শাসনব্যবস্থার কঠোর সমালোচনা করেছেন।

তিনি বলেন, বর্তমান পাকিস্তানি প্রশাসন নিজেদের নাগরিকদের স্বার্থের চেয়ে আমেরিকা ও ইসরাইলের স্বার্থ এবং লক্ষ্যকে অগ্রাধিকার দিচ্ছে। দেশের জনগণের প্রয়োজন উপেক্ষা করে বিদেশি শক্তির উদ্দেশ্য পূরণে বেশি মনোযোগ দিচ্ছে।

সম্প্রতি এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতী সালমান নদভী আরও বলেন, বিদেশি শক্তিকে সন্তুষ্ট করার চেষ্টা করতে গিয়ে পাকিস্তানের সামরিক শাসনব্যবস্থা আমেরিকা ও জায়নবাদী শক্তির স্বার্থ রক্ষায় আঞ্চলিক স্থিতিশীলতাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।

পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে ইসলামী আমিরাতের প্রতিক্রিয়াকে তিনি “ফরজে-আইন জিহাদ” হিসেবে আখ্যায়িত করেন। এ সংঘাতকে তিনি ন্যায় ও অন্যায়ের মধ্যকার লড়াই হিসেবে বর্ণনা করেন।

উল্লেখ্য, ইমারাতে ইসলামিয়া বারবার অভিযোগ করে আসছে যে পাকিস্তানের সামরিক বাহিনীর ভেতরের একটা অংশ বিদেশি শক্তির নির্দেশে অঞ্চলকে অস্থিতিশীল করার দায়িত্ব নিয়েছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ