spot_img

নিজের ও পরিবারের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ

সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার আলোচনা শুরুর পর নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের জবাবে ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগের সময় তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কাছে আয় ও সম্পদের পূর্ণাঙ্গ বিবরণী জমা দিয়েছেন। এরপরও বিষয়টি নিয়ে জল্পনা সৃষ্টি হওয়ায় জনগণের সামনে ব্যাংক হিসাব উন্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, প্রথমে কেবল নিজের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশের কথা জানালেও পরবর্তীতে পরিবারের সদস্যদের হিসাবও প্রকাশ করেন, যাতে কোনো ধরনের প্রশ্ন অবশিষ্ট না থাকে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তার বাবার পাঁচটি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা রয়েছে ৫ লাখ ৪৭ হাজার ৭১১ টাকা। তবে শিক্ষক হিসেবে নেওয়া ১০ লাখ টাকার সার্ভিস লোনের মধ্যে এখনো ৬ লাখ ৩৯ হাজার ৭৪৬ টাকা বকেয়া রয়েছে। ফলে সমন্বয় করলে তার বাবা প্রায় ৮২ হাজার ৩৫ টাকা দেনায় আছেন।

তার মায়ের একমাত্র ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা। স্ত্রীর একটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৬১৩ টাকা।

আসিফ মাহমুদ জানান, তার নিজের দুটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। এর মধ্যে সোনালি ব্যাংক-এ একটি ব্যক্তিগত সেভিংস অ্যাকাউন্টে রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা। অন্যটি তার সেলারি অ্যাকাউন্ট, যার মাধ্যমে উপদেষ্টা থাকাকালে বেতন ও ভাতার লেনদেন হয়েছে।

তিনি বলেন, ১৬ মাস দায়িত্ব পালনকালে তার গড় মাসিক বেতন ছিল প্রায় ১ লাখ ৬৫ হাজার টাকা। বর্তমানে সেলারি অ্যাকাউন্টে জমা রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। ওই অ্যাকাউন্টে মোট ক্রেডিট হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার টাকা এবং ডেবিট হয়েছে ৭৬ লাখ ৩ হাজার টাকা।

সবমিলিয়ে তার দুই ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে মোট জমা রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৫৫৬ টাকা বলে জানান তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ