spot_img
spot_img

উড্ডয়নের পর নিখোঁজ ভারতের যুদ্ধবিমান

উড্ডয়নের পর মাঝ আকাশে নিখোঁজ হয়ে গেছে ভারতের একটি সুখোই এসইউ-৩০ যুদ্ধবিমান।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে যুদ্ধবিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এটি খুঁজে বের করার চেষ্টা চলছে।

ভারতের বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এসইউ-৩০ যুদ্ধবিমানটি আসামের জোরহাট থেকে উড্ডয়ন করে। সর্বশেষ যোগাযোগ ছিল বৃহস্পতিবার রাত ৭টা ৪২ পর্যন্ত। বিমানটি খুঁজে পাওয়ার চেষ্টা চলছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

সুখোই এসইউ-৩০ রাশিয়ার তৈরি উচ্চ কাস্টমাইজড যুদ্ধবিমান। এটি প্রথম ১৯৮০ সালের দিকে তৈরি করা হয়। এই যুদ্ধবিমান ভারতের বিমানবাহিনীর অন্যতম মেরুদণ্ড হিসেবে বিবেচনা করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ