spot_img
spot_img

পবিত্র মক্কায় হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের

পবিত্র মক্কা নগরীর দিকে ড্রোন পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

তিনি বলেছেন, পবিত্র মক্কায় যেকোনো ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধোম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

শফিকুর রহমান লেখেন, পবিত্র মক্কা নগরী আল্লাহ তাআলার ঘর কাবার কারণে সম্মানিত। এটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। এখানে যেকোনো ধরনের হামলা হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব।

তিনি আরও বলেন, হামলাকারী হুথি হোক কিংবা যে কেউ, এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ