spot_img
spot_img

অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের ধরন বদলে গেলেও পুলিশকে আধুনিকায়ন করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। অপরাধ প্রতিরোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি পুলিশকে আধুনিকায়নের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পাল্টে গেছে। তাই অপরাধ প্রতিরোধেও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করতে হচ্ছে। তবে পুলিশকে এখনো আধুনিকায়ন করা সম্ভব হয়নি।

তিনি বলেন, আইন সংশোধন করা প্রয়োজন। প্রচলিত আইনে অপরাধীদের গ্রেপ্তার করা হলেও তারা আবার জামিনে বেরিয়ে যায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, থানা ও উপজেলা পর্যায়ে আধুনিক সাইবার নিরাপত্তা ল্যাব স্থাপন করা হবে।

তিনি আরও বলেন, ক্রাইম রিপোর্টারদের পেশাই ঝুঁকিপূর্ণ। যারা ঝুঁকি নিয়ে অপরাধের খবর সংগ্রহ ও প্রতিবেদন করছেন, তাদের ঝুঁকি ভাতা দেওয়ার বিষয়ে কাজ করা যেতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যুবসমাজের প্রায় প্রতিটি অপরাধের পেছনেই জুয়া ও মাদকের হাত রয়েছে।

তিনি আরও বলেন, আগে গবেষণা করে দেখতে হবে অপরাধ কেন হয়। এরপর এর কারণ চিহ্নিত করে অপরাধ নির্মূলের মাধ্যমে তা কমিয়ে আনতে হবে। এ লক্ষ্যে কাজ চলছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ