spot_img
spot_img

যুদ্ধ শেষ করতে ইরানের ৩ শর্ত

যুদ্ধ শেষ করতে তিনটি শর্ত দিয়েছে ইরান।

দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুদ্ধ বন্ধ করতে হলে তেহরানের বৈধ অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি এসব শর্ত তুলে ধরেন।

ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন তিনি। এ সময় ইরানের অবস্থানের কথা তুলে ধরেছেন বলে জানান ইরানি প্রেসিডেন্ট।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বলেছেন, যুদ্ধ ‘শিগ্‌গিরই’ শেষ হবে এবং ইরানে ‘আঘাত করার মতো আসলে আর কিছুই বাকি নেই’।

অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেন, ‘আমি যখনই চাইব এটি শেষ হোক, তখনই এটি শেষ হবে।’

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ