spot_img

সংসদে রাষ্ট্রপতি প্রবেশ করতেই ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন

জাতীয় সংসদের চলমান অধিবেশনে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখাসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকালে সংসদ অধিবেশন শুরু হওয়ার পর রাষ্ট্রপতি যখন তার নির্ধারিত ভাষণ দিতে ডায়াসের দিকে এগোচ্ছিলেন, তখনই এ ঘটনা ঘটে। পরে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউটও করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ