spot_img

ইরানের পাশাপাশি এবার আরেক মুসলিম দেশ সিরিয়ায় হামলা ইসরাইলের

ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও তাদের সহযোগী আমেরিকা। এর জবাবে সাধ্যমতো প্রতিশোধমূলক আক্রমণ চালিয়ে যাচ্ছে তেহরানও। এই সংঘাত যখন ২১তম দিনে গড়িয়েছে, তখন নতুন করে আরেক মুসলিম দেশে আগ্রাসন শুরু করেছে উগ্র ইহুদিবাদী ইসরাইল।

আজ শুক্রবার (২০ মার্চ) ইসরাইলি বাহিনী এ তথ্য জানায়।

সেনাবাহিনী জানিয়েছে, তারা দক্ষিণ সিরিয়ায় সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।

ইসরাইলি সেনাবাহিনীর মতে, তারা দেশটির দক্ষিণে অবস্থিত সামরিক চত্বরগুলোর ভেতরে সিরীয় অবকাঠামো, একটি কমান্ড সেন্টার এবং অস্ত্রাগারে হামলা চালিয়েছে।

সেনাবাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) আস-সুওয়ায়দা এলাকায় সিরীয় কর্তৃপক্ষ কর্তৃক দ্রুজ বেসামরিক নাগরিকদের ওপর হামলার প্রতিক্রিয়ায় এ আক্রমণ চালানো হয়েছে।

তবে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এবং সিরীয় সরকার এখন পর্যন্ত ইসরাইলি এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ