যুদ্ধের মধ্যেও উন্মুক্ত ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন হাজার হাজার ইরানি।
আজ শনিবার (২১ মার্চ) ৩০ রমজান শেষে দেশটিতে পালিত হচ্ছে ঈদ।
দেশটির সরকারি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, ভোরবেলা রাজধানী তেহরানের ইমাম খোমেনি গ্রান্ড মসজিদে নামাজের জন্য জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। মসজিদের ভিতরে জায়গা না থাকায় অনেক মানুষ বাইরে নামাজ আদায় করেছেন।
এছাড়া আরাক, জাহেদান এবং আবাদানেও উন্মুক্ত জায়গায় মুসল্লিরা ঈদের নামাজ পড়েছেন।
ঈদের দিনেই ইসরাইল ও আমেরিকার হামলায় নিহত ইরানের গোয়েন্দা মন্ত্রী ও বিপ্লবী গার্ডের মুখপাত্রের জানাজার নামাজও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
সূত্র: গালফ নিউজ










