ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের হাফতকেলে একটি পানি সরবরাহ কেন্দ্র ও দুটি বিশ্ববিদ্যালয়ে হামলালা চালিয়েছে আমেরিকা ও ইসরাইল।
শনিবার (২৮ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ে এ হামলা চালায় আমেরিকা-ইসরাইল।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতির বরাত দিয়ে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় চালানো হামলায় ১০ হাজার ঘনমিটার ধারণক্ষমতার জলাধারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই পানি সরবরাহ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি মুহাম্মাদ ভাল বলেন, যেমন কুকুর তেমন মুগুর নীতিতে চলে ইরান। এর আগে যখনই এই ধরনের হামলা হয়েছে, তখনই ইরানের সামরিক বাহিনী এই অঞ্চলজুড়ে একই ধরনের পাল্টা হামলা চালিয়েছে এবং এটি এই অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক।’
সূত্র: আল জাজিরা










