spot_img

ইউটিউবার আরএস ফাহিম গ্রেপ্তার

ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকার কারণে আলোচনায় থাকা ইউটিউবার আরএস ফাহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় চিড়িয়াখানার সামনে ফাহিমকে আটক করে শিক্ষার্থীরা। এরপরই তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাকে শাহ আলী থানায় নিয়ে যায়।

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, চিড়িয়াখানার সামনে উত্তেজিত জনতা কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিমকে ঘিরে রাখে। খবর পেয়ে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

দারুসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল বলেন, ফাহিমের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ