সরকার প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মাসিক মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে বাড়তি চার্জ আদায়ের কারণে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছিল। আমরা দ্রুতই এই চার্জ পদ্ধতি পুরোপুরি তুলে দিচ্ছি, যাতে গ্রাহকরা সর্বোচ্চ সুবিধা পায় এবং জনবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত হয়।
বর্তমানে প্রতিটি গ্রাহক রিচার্জের সময় নির্দিষ্ট পরিমাণ টাকা ‘মিটার ভাড়া’ হিসেবে প্রদান করতেন, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ ছিল। বিদ্যুৎ মন্ত্রণালয় জানিয়েছে, অতীতে মিটার ক্রয়ের অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের দায়ভার সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হয়েছিল। বর্তমান সরকার গ্রাহকের পকেটের টাকা সাশ্রয় এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ।










