spot_img

ঢাকা দক্ষিণে এনসিপির মেয়র প্রার্থী আসিফ মাহমুদ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার (২৯ মার্চ) দিবাগত রাতে দলটির জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জন্য প্রার্থী ঘোষণা করা হয়েছে আরিফুল ইসলাম আদীবকে। এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম এবং রাজশাহী সিটি কর্পোরেশনে মহানগর আহ্বায়ক মো. মোবাশ্বের আলী ও সিলেট সিটি কর্পোরেশনে মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজালকে দলটির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীদের বাছাই করে মনোনয়ন দেওয়া হয়েছে এবং তারা আশা করছেন, আসন্ন নির্বাচনে এসব প্রার্থীরা ভালো ফলাফল অর্জন করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ