spot_img

হরমুজ প্রণালির পর ওমান উপসাগর দখলে নেওয়ার দাবি ইরান

হরমুজ প্রণালির পর এবার ওমান উপসাগরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী।

দেশটির নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, বর্তমানে এই অঞ্চলের জলসীমায় ইরানের একচ্ছত্র আধিপত্য বজায় রয়েছে। একইসঙ্গে ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর ওপর কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়, ইরানি কমান্ডার সাফ জানিয়ে দিয়েছেন যে মার্কিন সেনারা তাদের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে আসার অপেক্ষায় রয়েছে। সীমার মধ্যে এলেই উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করা হবে বলে তিনি সতর্ক করেন।

ওই কমান্ডার আরও দাবি করেন, ইরানের সামরিক তৎপরতা ও মহড়ার মুখে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ ইরানি জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। বর্তমানে হরমুজ প্রণালির পূর্বাঞ্চল এবং ওমান উপসাগর ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর নিশ্ছিদ্র নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি জানান।

সূত্র: আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ