spot_img

আ’লীগের পথেই হাঁটছে জামায়াত: আব্দুস সালাম

আওয়ামী লীগ বিগত ১৭ বছর যে পথে চলেছে, জামায়াতে ইসলামীও বর্তমানে সেই একই পথে হাঁটছে বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে আধিপত্যবাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করলেও তারেক রহমানের কারণে তা সফল হয়নি। এখন জামায়াতও একই পথে হাঁটছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীতে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আব্দুস সালাম বলেন, ‘রাজনীতি দিয়ে আমরা আওয়ামী লীগকে মোকাবিলা করেছি, রাজনীতি দিয়েই জামায়াতকেও মোকাবিলা করব।’

তিনি বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠনের মাধ্যমে মুক্তিযুদ্ধকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। অন্যদিকে, তারেক রহমানের দেশে ফেরার পর জনগণের বিপুল সংবর্ধনা প্রমাণ করে দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও জামায়াত উভয় দলই তারেক রহমানকে হেয় করার চেষ্টা করেছে, কিন্তু বিএনপি জনগণকে সাথে নিয়ে টিকে রয়েছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডিএসসিসি প্রশাসক বলেন, প্রতিটি প্রতিষ্ঠান আজ ধ্বংসের মুখে। আওয়ামী লীগ ও জামায়াত উভয়ের মধ্যেই পাকিস্তানপ্রীতি রয়েছে।

সরকারের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন সরকার নির্বাচনি ইশতেহার অনুযায়ী কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খেলোয়াড়দের সম্মাননা দিচ্ছে। দুর্নীতি বন্ধ করার বিষয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনের কথা স্মরণ করে তিনি বলেন, তারেক রহমানও বর্তমানে সেই পথেই হাঁটছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ