spot_img
spot_img

আমেরিকার অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

ইরানের আধা-সরকারি ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক ডিপোতে ইরানের হামলার পর তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে।

সংস্থাটি জানায়, একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে আমেরিকা ইরানের কাছে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। তবে তেহরান এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাবের জবাব দেয়নি। ফার্সের ভাষ্য অনুযায়ী, ইরান “যুদ্ধক্ষেত্রেই জবাব দিয়েছে।”

এ প্রতিবেদন এমন সময়ে প্রকাশিত হয়েছে, যখন মঙ্গলবার ইরানের প্রতিরক্ষা বাহিনী দুটি উন্নত মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে জানা গেছে। ফার্স এই ঘটনাকে ইরানের সামরিক সক্ষমতার প্রমাণ হিসেবে দেখিয়েছে এবং জানিয়েছে, দেশটি এখনো বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। একই সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী দাবি “সত্যের ধারেকাছেও নয়” বলে উল্লেখ করেছে।

সূত্র: হুরিয়াত রেডিও

spot_img
spot_img
spot_img

সর্বশেষ