আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি ইরান কোনো শান্তিচুক্তিতে না পৌঁছায়, তবে ভয়াবহ পরিণতি নেমে আসবে। তবে এই আল্টিমেটামকে দুর্বল ও উদ্বিগ্ন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।
ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দফতর খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের এই হুমকি প্রত্যাখ্যান করে।
বিবৃতিতে কমান্ডার জেনারেল আলী আবদুল্লাহ বলেছেন, যদি শত্রুরা কোনো আগ্রাসন চালায়, তাহলে ইরান অবিরাম ও ধ্বংসাত্মক পাল্টা হামলা শুরু করবে।
সূত্র: আল-জাজিরার











