আগামীকাল সোমবার (৬ এপ্রিল) আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৫ এপ্রিল) মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
ট্রাম্প বলেন, আমেরিকা ইরানের সঙ্গে শান্তিপূর্ণ সমাধান করার জন্য সোমবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে পারে। ফক্স নিউজকে দেওয়া বক্তব্যে তিনি আরো বলেন, আমি মনে করি আগামীকাল (সোমবার) একটি ভালো সম্ভাবনা আছে।
তবে ট্রাম্প সতর্ক করে বলেন, ইরান যদি চুক্তিতে না আসে তাহলে সব কিছু উড়িয়ে দেবেন এবং ইরানের তেলের ওপর নিয়ন্ত্রণ নেওয়ার মতো পদক্ষেপও নিতে পারেন।











