উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী, যাদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
তারা বলেছে, ‘গোল্ড অটাম’ নামের ওই পণ্যবাহী জাহাজ থেকে সাহায্য চাওয়া হয়। এরপর নৌবাহিনীর সদস্যরা সেটির কাছে ছুটে যান। পরে ওই জাহাজ থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওই জাহাজ ও নাবিকরা কেন সাহায্য চেয়েছিলেন, সেটি এখনো জানা যায়নি বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী।
এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, সাহায্য চাওয়া জাহাজটি ‘গোল্ড অটাম’ হিসেবে শনাক্ত করা হয়েছে। সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করা হয়েছে, যাদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদভাবে উদ্ধার করে করাচিতে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: রয়টার্স











