spot_img
spot_img

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম মহানগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শুক্রবার (১০ এপ্রিল) বাদ জুমার পর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি চেরাগি পাহাড় প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেসক্লাব এলাকায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ।

সমাবেশ থেকে তিন দফা দাবি ঘোষণা করা হয় , ১. অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, ২. জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করতে হবে, ৩. সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে

এছাড়াও উপস্থিত ছিলেন, মহানগর যুব মজলিস সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদ, জুলাই যোদ্ধা ও জনতার ঐক্যের প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম, বাইতুল মাল সম্পাদক মাওলানা রাসেল, প্রচার সম্পাদক মুহাম্মদ জাহেদ হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ ইমাম উদ্দিন প্রমূখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ